বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১২

তোমাকে ভালোবেসে ............



কষ্ট গুলো বুকের মাঝে জমতে জমতে আজ বুক টা কে পাথর বানিয়ে দিয়েছে । একদা
 যে কষ্ট গুলো তে বুক ফাটিয়ে হাহাকার করে কেঁদে উঠতাম… সেটা কে এখন আর কষ্ট বলে মনেই হয় না । সত্তিই ভাবতে অবাক লাগে  ‘আমি এতো টা কঠোর’ ।

কঠোর তো আমি  কোন দিন ই  ছিলাম না ...... তাহলে নিজের মধ্যে এই পরিবর্তন কেন লক্ষ্য করছি ...... হ্যাঁ ! বলতে পার আমার হৃদপিণ্ড নামক জিনিস টার মৃত্যু হয়েছে । হয়ত সেটাই সত্য...... হয়ত এই সত্য টা এতো দিন বুঝি নি......হয়ত বুঝতে চাইনি । ভেবেছিলাম সব আগের মত হয়ে যাবে ...... আমি তো এমন কোন পাপ করিনি যে জন্য সৃষ্টিকর্তা আমাকে এতো বড় শাস্তি দিবেন..... এটাই ছিল মনের সান্ত্বনা ।
কিন্তু কোন কিছুই তো আগের মত হয়নি ...
বদলায়নি কিছুই, শুধু বদলিয়েছে আমার হৃদয় টা......রক্তাক্ত সেই হৃদয় থেকে এতটাই রক্তক্ষরণ হয়েছে যে , আজ সেটা রক্তশূন্য  নির্জীব জড়বস্তু তে পরিনত হয়েছে ।

’আজি ঝরো ঝরো মুখরও বাদল দিনে
 জানিনে জানিনে
আজ কিছুতে কেন যে মন লাগে না “ 

বৃষ্টির রাতে আমাকে তুমি এই গান টা ই শোনাতে ...... আর বলতে যেদিন আমরা দুজন কোন বৃষ্টির রাতে একসাথে থাকবো সেদিন , দুজনে বৃষ্টি তে ভিজে  এই গান টাই গাইবো । তোমার কণ্ঠে সেই গান টা খুব ই মানাত... গান টা যেন ঠিক তোমার জন্যেই লেখা হয়েছিল ......
তুমি চলে যাবার পর ঠিক কত গুলো বৃষ্টির রাত কেটে গেছ জানি না...... বৃষ্টির প্রতিটা ফোটা তোমার সেই কণ্ঠের কথা আমাকে প্রতিবার মনে করিয়ে দিয়ে গেছে .........

আজ ও বাইরে বৃষ্টি হচ্ছে......জানালার পাশে বসে বৃষ্টি ভেজা দুরের ওই লাম্পপোস্ট টা দেখছি ......কিন্তু আজ দেখতে একটু বেশিই কষ্ট হচ্ছে, আগে তো এটা দেখতে এতো কষ্ট হত না ... আজ চোখের সামনেই এটা কে ঝাপসা দেখছি  । ... না ! চশমা টা ও তো পরা ই আছে দেখছি ......, যাই হোক আজ আমার কেমন জানি একটু খুশি খুশি লাগছে ... মন টা বেশ ভালো... আর মন তো ভালো হবেই, আজ এতো দিন পর আবার তোমাকে অনুভব করছি ।মনে হচ্ছে আজ তোমার সাথে আমার দেখা হবে !!!!!

বাইরের বৃষ্টির রিমঝিম শব্দের মাঝে সেই গানের লাইন টা ভেসে আসছে... তোমার ই তো কণ্ঠ...হুম ! তাইতো ! ভুল শুনছি না তো ???
কি জানি ? ঘুম পাচ্ছে অনেক , ঘুমিয়ে পড়ার সময় হয়েছে এবার ।
ডাক্তার আমাকে এতো দিন ভুল বলত , তার কথা মত একটা ওষুধ খয়েও তো আমার ঘুম আসতো না .........
বুঝেছি ! কাল থেকে বারো টা করেই ঘুমের ওষুধ খেতে হবে ......
                     

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

'এখনও তোমাকেই খুজে ফেরে মন '


ত্যাগ এর মধ্যেই নাকি প্রকৃত ভালবাসা অন্তর্নিহিত কথা টা আমার অনেক পরিচিত, বহুবার শুনেছি, পড়েছি ......... কিন্তু কখনও বিশ্বাস করতে ইচ্ছা হয় নি ।
কারন ,ভালবাসা টা কি কোন চাকচিক্য ময় পোশাক , নাকি ধুমায়িত সিগারেট যে চাইলাম আর হাত থেকে আছড়ে ফেলে দিলাম ...... হাস্যকর বটে !
তবে আমি এটাই বিশ্বাস করতাম , প্রকৃত ভালবাসা ত্যাগ এর জিনিস না । সারা জীবন বুকে আঁকড়ে রাখার জিনিস ।  কেন তোমাকে ছেড়ে আমি যাবো ???? আমি তো  তোমাকে ভালবাসি...............!!! কেন ই বা তুমি আমাকে ছেড়ে চলে যাবে ???  কেন ই বা তোমার কাছে থেকে আমাকে সারা জীবন দূরে থাকতে হবে ??? তাহলে কি আমার ভালবাসার মাঝে খাদ ছিল ?? আমি কি সত্যিই তোমাকে ভালবাসিনি ?????
না !!!  আমি তো তোমাকে আমার হৃদয় দিয়েই ভালবেসেছিলাম ...... তাহলে কেন আজ তুমি আমার পাশে নেই... !! আমার ভালবাসা আজ সেই অবিশ্বাস করা ত্যাগ এ পরিনত হচ্ছে ...!!!
নিঃস্ব মন আজ প্রতিটা মুহূর্ত ই  এই প্রশ্নের উত্তর খুজে ফেরে ।
আছে কি কোন উত্তর তোমার কাছে ?  

শেষ কবে দেখেছি তোমাকে সেটা কি তোমার মনে আছে ? কতদিন শুনিনি তোমার কথা , কত দিন তোমার ওই কাজল মাখা চোখ টা দেখিনি্‌ ... ভিশন মিস করেছি তোমাকে । আর আজ এত দিন পর সেই তোমাকে দেখছি আমি ......... ছুয়ে দেখতে পারলে ভালো হত ... অবুঝ মন এখনও বিশ্বাস করতে চাই না এটা সত্যিই তুমি...... কিন্তু তোমাকে ছুঁয়ে দেখার সাহস তো নেই আমার ।
কেমন আছ তুমি
তোমার কণ্ঠ বিজড়িত এই তিন টি শব্দ আমার হৃদপিণ্ড টা কে কিছু সময়ের জন্য থামিয়ে দিয়েছিল । চিরচেনা তোমার সেই সুন্দর হাসি টা এখনও আগের মতই আছে । কত টা পরিবর্তন হয়েছে তোমার জানি না , বুঝতেও পারছি না ...... কারন আমার মনের ক্যানভাসে যে তোমার সেই আগের ছবি টা এখনও আঁকা রয়েছে ...।

কিন্তু তুমি তো আমার কাছে ফিরে আসো নি ।
তাহলে তোমার এই হঠাৎ  উপস্তিতি কেন আমাকে এত উৎফুল্ল করে তুলছে ?? কেন মনে হচ্ছে তুমি আমার জিবনে আবার ফিরে এসেছ ???? কেন আজ মনের অজান্তে  গান গেয়ে উঠছি ????   কেন ?????
তাহলে কি,  ..............................